ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পরিবারে আপনাদের স্বাগত,
আমি বিশ্বাস করি আমাদের দীর্ঘ অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা, সৃজনশীল পাঠ পরিকল্পনা এবং পরিকল্পিত পাঠদানের মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের আস্থা অর্জন করতে পেরেছি। আর এ আস্থাকে ধরে রাখার জন্য আমাদের চেষ্টা ও পরিকল্পনা বিরামহীন। আমরা শিক্ষক, শিক্ষা-বিস্তারের মাধ্যমে সমাজের সেবা করে যাচ্ছি। আমাদের জীবন শিক্ষকতায় নিবেদিত। আপনাদের প্রত্যাশা পূরণ তথা শিক্ষার্থীদের কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমাদের অগ্রযাত্রায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সার্বিক সহযোগিতা এবং সমর্থন আন্তরিকভাবে কাম্য।
মোহাম্মদ নুরুল ইসলাম
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
ইনডেক্স নংঃ ৪৪২২১৮
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ